বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
মিররবাংলা

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর তাণ্ডবে সারা দেশে বাড়ছে কান্নার রোল। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই জানিয়েছিল দেশের কীটতত্ত্ববিদরা।  এ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন।

 চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১৩৯ জন ডেঙ্গু রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ১১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন। 

গত ১লা জানুয়ারি থেকে ১৬ই নভেম¦র পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৮৪ হাজার ৯৯৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। 

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত