মঙ্গলবার, ১২ মে ২০২৬
মঙ্গলবার, ১২ মে ২০২৬
মিররবাংলা

সহজ জয়ে সমতা

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬

সহজ জয়ে সমতা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সফরকারী দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো লাল-সবুজের প্রতিনিধিরা। 

সোমবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকে চাপে রাখেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ারের ১১তম ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় ‘ফাইফার’-এর দেখা পান এ পেসার। মাত্র ৩২ রান খরচায় তিনি একাই শিকার করেন ৫ উইকেট। 

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ওপেনার নিক কেলির লড়াকু ৮৩ রান ও মুহাম্মদ আব্বাসের ১৯ রানে ভর করে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয়। নাহিদ রানার ৫ উইকেটের দিনে শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট নেন। 

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে দলীয় ২১ রানে সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ১১০ রানের অনবদ্য জুটি গড়ে তোলে। তানজিদ ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেও শান্ত ফিফটি (৫০) পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয় ষষ্ঠ উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। হৃদয় ৩০ ও মিরাজ ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো টাইগাররা। একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। 

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

বিষয় : ক্রিকেট নিউজিল্যান্ড ওয়ানডে মিরপুর স্টেডিয়াম

আপনার মতামত লিখুন

মিররবাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সহজ জয়ে সমতা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সফরকারী দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো লাল-সবুজের প্রতিনিধিরা। 

সোমবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকে চাপে রাখেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ারের ১১তম ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় ‘ফাইফার’-এর দেখা পান এ পেসার। মাত্র ৩২ রান খরচায় তিনি একাই শিকার করেন ৫ উইকেট। 

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ওপেনার নিক কেলির লড়াকু ৮৩ রান ও মুহাম্মদ আব্বাসের ১৯ রানে ভর করে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয়। নাহিদ রানার ৫ উইকেটের দিনে শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট নেন। 

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে দলীয় ২১ রানে সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ১১০ রানের অনবদ্য জুটি গড়ে তোলে। তানজিদ ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেও শান্ত ফিফটি (৫০) পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয় ষষ্ঠ উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। হৃদয় ৩০ ও মিরাজ ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো টাইগাররা। একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। 

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত