মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
মিররবাংলা

জাতীয়

সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে ৩ চাকমা শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের শব্দে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)। তারা কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন বলে অনেকে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি শক্তিশালী স্থলমাইন পুঁতে রেখেছিল। যার বিস্ফোরণেই তিনজনের মৃত্যু হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক তিনজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় লাশ পৌঁছতে দেরি হচ্ছে। ঘটনাস্থলে বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা আছেন। 

সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩