রোববার, ১৯ জুলাই ২০২৬
রোববার, ১৯ জুলাই ২০২৬
মিররবাংলা
‘ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তি’

‘ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তি’

সংসদের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে ঝগড়া হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘দাসত্বমূলক চুক্তির’ বিষয়ে যেন ‘নীরবতার ঐক্য’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার (১৭ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত গণজমায়েতে তিনি এমন মন্তব্য করেন। আনু মুহাম্মদ বলেন, 'নির্বাচনের আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিটি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশনামা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে।'  'নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে, তা জনগণকে জানানো হয়নি। মার্কিন সরকারের প্রকাশ করা ৩২ পৃষ্ঠার দলিলটি পড়লে দেখা যায়, এটি কোনো চুক্তি নয়। বরং বাংলাদেশকে কী করতে হবে, তার একটি মার্কিন হুকুমনামা। এর ফলে প্রয়োজন বা দাম বিবেচনা না করেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, কৃষিপণ্যসহ বিভিন্ন জিনিস বিনা শুল্কে আমদানি করতে বাংলাদেশ বাধ্য হবে। এতে সরকারের রাজস্ব আয় কমবে এবং সাধারণ মানুষের ওপর কর ও ভর্তুকির বোঝা বাড়বে।' দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, 'দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে এই সর্বনাশী চুক্তির বিষয়ে ঐক্যবদ্ধভাবে নীরব রয়েছে। ভারতের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের সমর্থন লাগবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল। বহুজাতিক করপোরেট স্বার্থে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবাই পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।' দেশের স্বাধীনতা, সম্মান ও জাতীয় সক্ষমতা রক্ষায় এই দাসত্বমূলক চুক্তি বাতিলের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আনু মুহাম্মদ। গণজমায়েত থেকে লালকার্ড প্রদর্শন করা হয়। ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী ও মার্কিন বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে’ এ গণজমায়েতের ডাক দেয় গণতান্ত্রিক অধিকার কমিটি। গণজমায়েতে গান পরিবেশনা করে উদীচী, গানের দল সমগীত ও কোরাস। নাটক পরিবেশনা করে নাট্যদল প্রাচ্যনাট ও বিবর্তন। এছাড়া, কবিতা আবৃত্তি করেন তাহসিন রেজা, অনন্যা মাহমুদ এবং মাসুদ মনিরুল। 
১৭ জুলাই ২০২৬

চলে গেলেন ক্রিকেটের কিংবদন্তি

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেট মহাতারকা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ছিলেন। ১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্সের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে মাত্র ১৬ বছর বয়সে। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর অল্প সময়েই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টন টেস্টে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন সোবার্স। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ড প্রায় ৩৬ বছর অক্ষুণ্ন ছিল, যা পরে ভাঙেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ইংল্যান্ডের সোয়ানসিতে ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাসের অংশ হয়ে যান সোবার্স। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সাফল্য ছিল অসাধারণ—৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি শিকার করেছেন এক হাজারের বেশি উইকেট।১৯৭৪ সালে ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি বিশ্বজুড়ে পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে। 

চলে গেলেন ক্রিকেটের কিংবদন্তি
৩ মার্চ ২০২৬, ০২:৪২ এএম
জাতীয় সংসদের মাধ্যমেই সংস্কার। আপনি কি  এ বিষয়ে একমত?

জাতীয় সংসদের মাধ্যমেই সংস্কার। আপনি কি এ বিষয়ে একমত?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন