মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মিররবাংলা

‘পদত্যাগের’ ঘোষণা ঢাবি উপাচার্যের

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

‘পদত্যাগের’ ঘোষণা ঢাবি উপাচার্যের
ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে অফিসিয়ালি তিনি পদত্যাগ করেননি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শুধু ঘোষণা দেন তিনি।

উপাচার্য বলেন, ‘এখন আমরা সারা দেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে, আমি একটি বিশেষ পরিস্থিতি দায়িত্ব নিয়েছিলাম। এটাকে আমি কোনো সময়ই নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটা আমার কাছে আমানতের মতো ছিল। ছাত্ররা আমাকে অনুরোধ করে এবং ভালোবেসে দায়িত্ব দিয়েছিল।’

পদত্যাগের বিষয় নিয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াতে চাই। এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন অসুবিধা না হয়। বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার ও অংশীদাররা মনে করে আরও কিছু সময় দরকার, তাহলে এই ধারাবাহিকতার প্রশ্নে তারা যদি কিছু সময় দিতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে সেটা বিবেচনা করতে রাজি আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তাকে উপাচার্য নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি বলে জানা গেছে। ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন ড. নিয়াজ।

ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর উপ-উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টে এর সিনিয়র একাডেমিক এডভাইজার এবং সেন্টার অফ রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য ভিসি পদত্যাগ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘পদত্যাগের’ ঘোষণা ঢাবি উপাচার্যের

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে অফিসিয়ালি তিনি পদত্যাগ করেননি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শুধু ঘোষণা দেন তিনি।

উপাচার্য বলেন, ‘এখন আমরা সারা দেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে, আমি একটি বিশেষ পরিস্থিতি দায়িত্ব নিয়েছিলাম। এটাকে আমি কোনো সময়ই নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটা আমার কাছে আমানতের মতো ছিল। ছাত্ররা আমাকে অনুরোধ করে এবং ভালোবেসে দায়িত্ব দিয়েছিল।’

পদত্যাগের বিষয় নিয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াতে চাই। এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন অসুবিধা না হয়। বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার ও অংশীদাররা মনে করে আরও কিছু সময় দরকার, তাহলে এই ধারাবাহিকতার প্রশ্নে তারা যদি কিছু সময় দিতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে সেটা বিবেচনা করতে রাজি আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তাকে উপাচার্য নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি বলে জানা গেছে। ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন ড. নিয়াজ।

ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর উপ-উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টে এর সিনিয়র একাডেমিক এডভাইজার এবং সেন্টার অফ রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত