রোববার, ১৯ জুলাই ২০২৬
রোববার, ১৯ জুলাই ২০২৬
মিররবাংলা

চলে গেলেন ক্রিকেটের কিংবদন্তি

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

চলে গেলেন ক্রিকেটের কিংবদন্তি
স্যার গ্যারি সোবার্স। ছবি: সংগৃহীত

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেট মহাতারকা। 

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। 

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ছিলেন। ১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্সের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে মাত্র ১৬ বছর বয়সে। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর অল্প সময়েই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। 

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টন টেস্টে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন সোবার্স। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ড প্রায় ৩৬ বছর অক্ষুণ্ন ছিল, যা পরে ভাঙেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। 

ইংল্যান্ডের সোয়ানসিতে ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাসের অংশ হয়ে যান সোবার্স। 

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সাফল্য ছিল অসাধারণ—৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি শিকার করেছেন এক হাজারের বেশি উইকেট।

১৯৭৪ সালে ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি বিশ্বজুড়ে পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে। 

বিষয় : ক্রিকেট গ্যারি সোবার্স ওয়েস্ট ইন্ডিজ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

রোববার, ১৯ জুলাই ২০২৬

চলে গেলেন ক্রিকেটের কিংবদন্তি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেট মহাতারকা। 

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। 

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ছিলেন। ১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্সের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে মাত্র ১৬ বছর বয়সে। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর অল্প সময়েই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। 

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টন টেস্টে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন সোবার্স। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ড প্রায় ৩৬ বছর অক্ষুণ্ন ছিল, যা পরে ভাঙেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। 

ইংল্যান্ডের সোয়ানসিতে ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাসের অংশ হয়ে যান সোবার্স। 

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সাফল্য ছিল অসাধারণ—৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি শিকার করেছেন এক হাজারের বেশি উইকেট।

১৯৭৪ সালে ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি বিশ্বজুড়ে পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত