মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।
বুধবার রাত ১০টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছর নভেম্বর মাসে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জামিন পেলে নতুন নতুন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর ফলে তার কারামুক্তি বিলম্বিত হচ্ছিল।
সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। সর্বশেষ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি প্রথমবার ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি করপোরেশন গঠিত হলে প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ২০১৬ ও ২০২২ সালেও বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন