আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার দেড় ঘণ্টা আগেই। রাজধানীর কেন্দ্রসমূহের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রসমূহের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে কেবল পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হলো। তবে, পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রবেশের ক্ষেত্রে পূর্বের নির্দেশনাবলী (পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ) বহাল থাকবে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের পাঠানো হয়েছে।
আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিষয় : এসএসসি পরীক্ষা কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ড

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন