চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকালের পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেলের পরীক্ষাগুলো চলবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা গ্রহণ ও নম্বর বিভাজন নিয়ে রুটিনে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনায় আন্তঃশিক্ষা বোর্ড জানায়, বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) এবং সৃজনশীল (সিকিউ) উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৩০ নম্বরের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল বা সিকিউ পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট থাকবে। আর ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী বা এমসিকিউ’র জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল বা সিকিউ’র জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনতে পারবেন না।
এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা তারা সংরক্ষণ করে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন