সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
মিররবাংলা

অপরাধ

যশোর সীমান্তে মাদক আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক ২৬ আগস্ট ২০২৬ তারিখ  সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ, ৫৮টি শাড়ী, ৫৭টি চকলেট, ৩৬কেজি ফুচকা, ০১কেজি জিরা, ০.৫ কেজি কিসমিস, ০৫ প্যাকেট সনপাপড়ী ও ৩৫২টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৫৫,১০০/-(সাত লক্ষ পঞ্চান্ন হাজার একশত) টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

যশোর সীমান্তে মাদক আটক