রোববার, ০৯ আগস্ট ২০২৬
রোববার, ০৯ আগস্ট ২০২৬
মিররবাংলা

ঈদের ছুটি ৭ দিন

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

ঈদের ছুটি ৭ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আরও একদিন ছুটি বাড়িয়েছে। নতুন সিদ্ধান্তে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। ফলে টানা ৭ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেয়া হয়েছে।’ 

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে  মিলিয়ে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্বাহী আদেশে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল আগেই। আর ছিল ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। মাঝে ১৮ মার্চ অফিস খোলা থাকায় ঝামেলায় পড়েছিলেন অনেকে। সেই জনদাবি বিবেচনায় মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন দিয়েছে। সব মিলে এখন টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ঈদের এই ছুটি শেষে অফিস রয়েছে ২৪ ও ২৫ মার্চ। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলে ঈদ আনন্দে থাকবেন টানা ১২ দিন। কেননা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

বিষয় : ছুটি ঈদ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটি ৭ দিন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত