মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মিররবাংলা

দুদক চেয়ারম্যানের পদত্যাগ

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যানের পদত্যাগ
ড. মোহাম্মদ আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনের অন্য দুই সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা কমিশনের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজেদের পদত্যাগ পত্র আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার কথা জানান বিদায়ী চেয়ারম্যান নিজেই।

গণমাধ্যমকে ড. মোমেন বলেন, 'আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে, নির্বাচিত সরকার তাদের প্রত্যাশা অনুযায়ী নিশ্চয় আমাদের থেকেও অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন।'

২০২৪ সালের ১২ ডিসেম্বর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ পছন্দে এ নিয়োগ বলে তখন আলোচনা ছিল। পরে নানা ঘটনায় বিতর্কের মুখে পড়ে দুর্নীতি দমন কমিশন।

ইউনূস সরকারের বিদায়ের পর থেকেই গত কয়েকদিন দুদক চেয়ারম্যান এবং অপর দুই কমিশনার পদত্যাগ করবেন বলে আলোচনা চলছিল।

বিষয় : পদত্যাগ দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন

আপনার মতামত লিখুন

মিররবাংলা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুদক চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনের অন্য দুই সদস্য পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা কমিশনের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজেদের পদত্যাগ পত্র আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার কথা জানান বিদায়ী চেয়ারম্যান নিজেই।

গণমাধ্যমকে ড. মোমেন বলেন, 'আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে, নির্বাচিত সরকার তাদের প্রত্যাশা অনুযায়ী নিশ্চয় আমাদের থেকেও অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন।'

২০২৪ সালের ১২ ডিসেম্বর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ পছন্দে এ নিয়োগ বলে তখন আলোচনা ছিল। পরে নানা ঘটনায় বিতর্কের মুখে পড়ে দুর্নীতি দমন কমিশন।

ইউনূস সরকারের বিদায়ের পর থেকেই গত কয়েকদিন দুদক চেয়ারম্যান এবং অপর দুই কমিশনার পদত্যাগ করবেন বলে আলোচনা চলছিল।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত