ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের তালিকায় যোগ হয়েছে আলোচিত ছাত্রনেতা সারজিস আলমের নাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এনসিপির এই নেতা জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে পঞ্চগড়-১ আসনে প্রার্থীতায় নেমেছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।আসনটির ১৫৫ কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।বেসরকারি ফলাফল অনুযায়ী জুলাই আন্দোলনে সামনের সারির অধিকাংশ নেতারা বিজয়ী হলেও সারজিস ধরাশায়ী হয়েছেন।