বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
মিররবাংলা

হেরে গেলেন সারজিস

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

হেরে গেলেন সারজিস
সারজিস আলম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের তালিকায় যোগ হয়েছে আলোচিত ছাত্রনেতা সারজিস আলমের নাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এনসিপির এই নেতা জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে পঞ্চগড়-১ আসনে প্রার্থীতায় নেমেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

আসনটির ১৫৫ কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী জুলাই আন্দোলনে সামনের সারির অধিকাংশ নেতারা বিজয়ী হলেও সারজিস ধরাশায়ী হয়েছেন।

বিষয় : এনসিপি সারজিস শাপলা কলি

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হেরে গেলেন সারজিস

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের তালিকায় যোগ হয়েছে আলোচিত ছাত্রনেতা সারজিস আলমের নাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এনসিপির এই নেতা জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে পঞ্চগড়-১ আসনে প্রার্থীতায় নেমেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

আসনটির ১৫৫ কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী জুলাই আন্দোলনে সামনের সারির অধিকাংশ নেতারা বিজয়ী হলেও সারজিস ধরাশায়ী হয়েছেন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত