শনিবার, ০২ মে ২০২৬
শনিবার, ০২ মে ২০২৬
মিররবাংলা

সমতায় টি-টোয়েন্টি সিরিজ

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০২ মে ২০২৬

সমতায় টি-টোয়েন্টি সিরিজ
সফরকারী নিউজিল্যান্ড জিতেছে ৬ উইকেটে। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড জিতেছে ৬ উইকেটে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজ শেষ হয়েছে  ১-১ সমতায়। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০২ রানে। বৃষ্টির বাধায় শেষ টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে এসেছিল ১৫ ওভারে। সেখানে টাইগারদের ইনিংস থেমেছে ৪ বল আগে। 

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই ৩৫ রানের মধ্যে প্রথম তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানে সাইফ হাসানের বিদায় দিয়ে শুরু। ডানহাতি এই ব্যাটার করেছেন ১৬ রান। এরপর লাইন মিস করে বোল্ড হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। সেই ওভারের পরের বলেই বিদায় নেন পারভেজ ইমন। 

ব্যাটিংয়ে কিছুটা থিতু হয়েছিলেন লিটন দাস। ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় তিনি করেন ২৫ রান। এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ থাকে ১ ঘন্টা ৫৩ মিনিট। কার্টেল ওভারে শুরু হওয়া ম্যাচে বিরতির পরই ধসটা নামে।বাংলাদেশের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৩৯ রানের ব্যবধানে। 

দলীয় ৬৩ রানের মাথায় ক্লার্কসনের বলে জ্যাকবসের হাতে ক্যাচ দেন লিটন, তার সংগ্রহ ১৭ বলে ২৬। শামীম পাটোয়ারী ফিরেছেন ইশ সোধির ফুলটসে রিভার্স সুইপ করে ক্যাচ দিয়ে। শেষ ভরসা তৌহিদ হৃদয় ফিরেছেন ২৪ বলে ৩৩ রান করে। দ্রুততাই ফিরেছেন সাইফউদ্দিন, রিশাদ, শরীফুল ও রিপন। ম্যাচে দুটি করে উইকেট নেন স্মিথ ও সিয়ার্স। তিন উইকেট নেন ক্লার্কসন। 

রান তাড়ায় নেমে শুরুতেই শরীফুল ইসলামের তোপে পড়ে কিউইরা। শরীফুল নিজের করা প্রথম ওভারেই নেন দুই উইকেট। তার শিকার প্রথম ম্যাচে ফিফটি করা কাটেনে ক্লার্ক ও ডিন ক্লেভার। নিজের শেষ ওভারের প্রথম বলে নিয়েছেন টিম রবিনসনের উইকেটও। তবে ছোট লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড বাকি পথটা পাড়ি দিয়েছে জ্যাকবস আর ফক্সক্রফটের ব্যাটে। তাদের দুজনের ৪০ বলে ৭১ রানের জুটিতে ম্যাচের ফলাফল নিশ্চিত হয় কিউইদের। ২০ বল হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা। 

বিষয় : টি-টোয়েন্টি ক্রিকেট নিউজিল্যান্ড সিরিজ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ০২ মে ২০২৬

সমতায় টি-টোয়েন্টি সিরিজ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত