বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মিররবাংলা

ফের ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

মিরর ডেস্ক
মিরর ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬

ফের ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’
সাগরে পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পার হতে গিয়ে ফের ব্যর্থ হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে যাত্রা শুরু করলেও ইরানের বাহিনী এক বেতারবার্তায় বাংলার জয়যাত্রাকে পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফেরত যেতে বাধ্য করেছে। 

জাহাজ সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, বিএসসির এই জাহাজ ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে রয়েছে। সেখানে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনের কাজ করছে। সর্বশেষ সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয় জাহাজটিতে। এই সার নেওয়া হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি পার হতে পারেনি জাহাজটি। এরপর যুদ্ধবিরতি শুরু হলে দ্বিতীয় দফায়ও অনুমতি চেয়ে ব্যর্থ হয় জাহাজটি। তখন থেকেই হরমুজের কাছাকাছি পারস্য উপসাগরে নোঙর করেছিল জাহাজটি। শুক্রবার হরমুজ পার হতে গিয়ে তৃতীয় দফায়ও ব্যর্থ হয়েছে। 

ইরানের কর্তৃপক্ষ হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার পর পারস্য উপসাগরে আটকে থাকা একের পর এক জাহাজ নোঙর তুলতে শুরু করে। শতাধিক জাহাজ পূর্ণ গতিতে হরমুজ প্রণালির দিকে এগিয়ে যায়। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালিতে প্রবেশ করে। রাত তিনটা নাগাদ জাহাজটির  হরমুজ প্রণালি অতিক্রম করার কথা ছিল। এর আগেই বেতারবার্তায় ইরানের বাহিনী সকল জাহাজকে পারস্য উপসাগরে ফেরত যাওয়ার নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে অন্যদের সঙ্গে বাংলার জয়যাত্রা আবারও পারস্য উপসাগরে ফেরা শুরু করে। 

বিএসসি’র তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। 

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজাহয় ফিরে যেতে বাধ্য হয়। 

বিষয় : হরমুজ প্রণালী বাংলার জয়যাত্রা জাহাজ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ফের ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত