বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মিররবাংলা

চিকিৎসককে ছুরিকাঘাত

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬

চিকিৎসককে ছুরিকাঘাত
হামলার শিকার চিকিৎসক আহমদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকার মহাখালীতে আহমদ হোসেন নামে ৫০ বছর বয়সি এক চিকিৎসক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। 

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। টেন্ডার সংক্রান্ত বিষয়ে তিনি হামলার শিকার বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন বলেন, ‘কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই চিকিৎসক। এসময় নাম না জানা দুই-তিনজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বেশ কিছুদিন ধরে একটি বিদেশি নম্বর থেকে তাকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকির সঙ্গে হামলার ঘটনার যোগসূত্র আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’ 

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালের ঠিকাদারি কাজের মান ও বিল সংক্রান্ত বিষয়ে তিনি আপত্তি তুলেছিলেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

চিকিৎসককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে অপরাধীদের ব্যাপারে প্রাথমিক ধারণা মিলেছে। 

বিষয় : ছুরিকাঘাত চিকিৎসক

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চিকিৎসককে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার মহাখালীতে আহমদ হোসেন নামে ৫০ বছর বয়সি এক চিকিৎসক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। 

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। টেন্ডার সংক্রান্ত বিষয়ে তিনি হামলার শিকার বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন বলেন, ‘কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন ওই চিকিৎসক। এসময় নাম না জানা দুই-তিনজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বেশ কিছুদিন ধরে একটি বিদেশি নম্বর থেকে তাকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকির সঙ্গে হামলার ঘটনার যোগসূত্র আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’ 

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালের ঠিকাদারি কাজের মান ও বিল সংক্রান্ত বিষয়ে তিনি আপত্তি তুলেছিলেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

চিকিৎসককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে অপরাধীদের ব্যাপারে প্রাথমিক ধারণা মিলেছে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত