মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মিররবাংলা

‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু ১০ শিশুর

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬

‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু ১০ শিশুর
প্রতীকী ছবি

দেশজুড়ে বেড়েই চলেছে হামের ভয়াবহতা। প্রতিদিন বাড়ছে ‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ১০ শিশু মারা গেছে। এ নিয়ে গত ২৪ দিনে মৃত্যু হয়েছে ১২৮ শিশুর। 

মঙ্গলবার (৭ এপ্রিল)  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, হামের প্রাদুর্ভাবের মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৪ জন। এছাড়া, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন এবং সন্দেহজনক হামে মারা গেছে ১০ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৮ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছে ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১২৮ জন মারা গেছে। ‘হাম নিশ্চিত’ রোগীর মৃত্যু ২১। 

এ নিয়ে গত ২৪ দিনে ‘হামের উপসর্গ নিয়ে’ মারা গেছে ১২৮ জন। এছাড়া, নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ২২৪ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছে এক হাজার ২৩৬ জন। 

বিষয় : মৃত্যু শিশু হাম টিকা

আপনার মতামত লিখুন

মিররবাংলা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু ১০ শিশুর

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশজুড়ে বেড়েই চলেছে হামের ভয়াবহতা। প্রতিদিন বাড়ছে ‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ১০ শিশু মারা গেছে। এ নিয়ে গত ২৪ দিনে মৃত্যু হয়েছে ১২৮ শিশুর। 

মঙ্গলবার (৭ এপ্রিল)  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, হামের প্রাদুর্ভাবের মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৪ জন। এছাড়া, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন এবং সন্দেহজনক হামে মারা গেছে ১০ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৮ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছে ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১২৮ জন মারা গেছে। ‘হাম নিশ্চিত’ রোগীর মৃত্যু ২১। 

এ নিয়ে গত ২৪ দিনে ‘হামের উপসর্গ নিয়ে’ মারা গেছে ১২৮ জন। এছাড়া, নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ২২৪ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছে এক হাজার ২৩৬ জন। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত