দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ‘হামের উপসর্গ নিয়ে’ মারা গেছে ১৭ শিশু। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।
এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।
দেশজুড়ে বেড়েই চলেছে হামের ভয়াবহতা। প্রতিদিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যু। সরকার শিশু মৃত্যুর এ দায় এড়াতে ‘টিকা প্রদানে অনিয়মকে’ দায়ী করছে। বিগত কেয়ারটেকার সরকার খরচ কমাতে হামের টিকা বন্ধ রেখেছিল, যা এসব শিশু মৃত্যুর প্রধান কারণ বলে গণ্য করছেন স্বাস্থ্য বিশ্লেষক ও চিকিৎসকেরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৩১১ জন। এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৫,৪৬৭ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৮২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নিশ্চিত হামে দুইজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন। তবে এই তথ্যের মধ্যে আগেরদিন মারা যাওয়া দুজনের নাম রয়েছে, যাদের হাম উপসর্গে মৃত্যু হলেও সেদিন তথ্য পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন