বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
মিররবাংলা

আরও ১২ শিশুর মৃত্যু

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৭ মে ২০২৬

আরও ১২ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের ভয়াবহতার মাঝে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে একজন এবং ‘হামের উপসর্গ নিয়ে’ ১১ জন মারা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন মারা গেছে ঢাকায়। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী ২৮৬ জন, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামরোগী ৬ হাজার ২০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল হবিগঞ্জ জেলায় ভুলে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৯ জন দেওয়া হয়েছিল; যা প্রকৃতপক্ষে দুই জন হবে। সেই তথ্য সমন্বয় করা হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পায় ২৮ হাজার ২৩৮ জন। 

বিষয় : হাম টিকা

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আরও ১২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

দেশজুড়ে হামের ভয়াবহতার মাঝে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে একজন এবং ‘হামের উপসর্গ নিয়ে’ ১১ জন মারা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন মারা গেছে ঢাকায়। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী ২৮৬ জন, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামরোগী ৬ হাজার ২০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল হবিগঞ্জ জেলায় ভুলে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৯ জন দেওয়া হয়েছিল; যা প্রকৃতপক্ষে দুই জন হবে। সেই তথ্য সমন্বয় করা হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পায় ২৮ হাজার ২৩৮ জন। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত