বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
মিররবাংলা

হামে শিশুর মৃত্যু ৪৫১

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৫ মে ২০২৬

হামে শিশুর মৃত্যু ৪৫১
প্রতীকী ছবি

দেশজুড়ে বেড়েই চলেছে হামের ভয়াবহতা। রাজনৈতিক দায় চাপানোর কৌশলের মাঝেই প্রতিদিন বাড়ছে ‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, হাম ও ‘উপসর্গ নিয়ে’ শিশুর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। 

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর রুটিন বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। 

বুলেটিনে বলা হয়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে আটজন ‘নিশ্চিত হামে’ মারা গেছে। আর বাকি চারজন মারা গেছে ‘হামের উপসর্গ নিয়ে’। একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে। আর এক হাজার ১৯২ শিশুর উপসর্গ মিলেছে। 

গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। 

বিষয় : শিশু হাম হামের উপসর্গ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হামে শিশুর মৃত্যু ৪৫১

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

দেশজুড়ে বেড়েই চলেছে হামের ভয়াবহতা। রাজনৈতিক দায় চাপানোর কৌশলের মাঝেই প্রতিদিন বাড়ছে ‘হামের উপসর্গ নিয়ে’ মৃত্যু। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, হাম ও ‘উপসর্গ নিয়ে’ শিশুর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। 

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর রুটিন বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। 

বুলেটিনে বলা হয়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে আটজন ‘নিশ্চিত হামে’ মারা গেছে। আর বাকি চারজন মারা গেছে ‘হামের উপসর্গ নিয়ে’। একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে। আর এক হাজার ১৯২ শিশুর উপসর্গ মিলেছে। 

গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত