বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
মিররবাংলা

জলিল মন্ডল কারাগারে

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬

জলিল মন্ডল কারাগারে
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে বিচারাধীন 'শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের' মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

আব্দুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। 

২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে 'হামলা ও হত্যাযজ্ঞের' একটি অভিযোগ তদন্ত ও বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন আসামিকে কারাগারে প্রেরণের আবেদন করেন। 

প্রসিকিউটর আব্দুর সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, মামলা নং- ১৫/২৫ এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত বছরের ১৪ই মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আব্দুল জলিল মন্ডল মামলার ২ নম্বর আসামি। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিচারক আসামির কাঠগড়ায় থাকা আব্দুল জলিল মন্ডলকে তার পরিচয় জিজ্ঞেস করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

‎আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনায়। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) ছিলেন। চাকরিজীবনে তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয় : ট্রাইব্যুনাল ডিআইজি জলিল মণ্ডল শাপলা চত্ত্বর হেফাজতে ইসলাম

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

জলিল মন্ডল কারাগারে

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে বিচারাধীন 'শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের' মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

আব্দুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। 

২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে 'হামলা ও হত্যাযজ্ঞের' একটি অভিযোগ তদন্ত ও বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন আসামিকে কারাগারে প্রেরণের আবেদন করেন। 

প্রসিকিউটর আব্দুর সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, মামলা নং- ১৫/২৫ এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত বছরের ১৪ই মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আব্দুল জলিল মন্ডল মামলার ২ নম্বর আসামি। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিচারক আসামির কাঠগড়ায় থাকা আব্দুল জলিল মন্ডলকে তার পরিচয় জিজ্ঞেস করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

‎আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনায়। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) ছিলেন। চাকরিজীবনে তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত