মঙ্গলবার, ১২ মে ২০২৬
মঙ্গলবার, ১২ মে ২০২৬
মিররবাংলা

তৌহিদুর রহমানের ‘হৃদয় পোড়া গন্ধ’

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

তৌহিদুর রহমানের ‘হৃদয় পোড়া গন্ধ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপরাধ বিষয়ক সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। 

বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। 

কাব্যগ্রন্থটিতে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার নানা চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে উঠে এসেছে সময় ও সমাজের নির্মম বাস্তবতা। নীতি-নৈতিকতার অবক্ষয়, মানুষের ভেতরের দ্বন্দ্ব, স্বপ্ন ও হতাশার সংঘাত, সব মিলিয়ে গ্রন্থটি বহুমাত্রিক অনুভূতির এক জগত নির্মাণ করেছে। 

কবি তৌহিদুর রহমান জানান, প্রায় ৮০টি কবিতা সংবলিত ‘হৃদয় পোড়া গন্ধ’ গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী। 

তিনি বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত অনুভবের কাব্য নয়; সময়েরও দলিল। পাঠক যখন কবিতাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, হয়তো কোথাও নিজেরই না-বলা কথাগুলো খুঁজে পাবেন। কোনো পঙক্তি হয়তো তার হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা নীরব ব্যথাকে শব্দের সমাহারে প্রকাশ করে দেবে।’ 

বইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়েও পাওয়া যাবে। 

বিষয় : বইমেলা তৌহিদুর রহমান হৃদয় পোড়া গন্ধ কাব্যগ্রন্থ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

তৌহিদুর রহমানের ‘হৃদয় পোড়া গন্ধ’

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপরাধ বিষয়ক সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। 

বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। 

কাব্যগ্রন্থটিতে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার নানা চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে উঠে এসেছে সময় ও সমাজের নির্মম বাস্তবতা। নীতি-নৈতিকতার অবক্ষয়, মানুষের ভেতরের দ্বন্দ্ব, স্বপ্ন ও হতাশার সংঘাত, সব মিলিয়ে গ্রন্থটি বহুমাত্রিক অনুভূতির এক জগত নির্মাণ করেছে। 

কবি তৌহিদুর রহমান জানান, প্রায় ৮০টি কবিতা সংবলিত ‘হৃদয় পোড়া গন্ধ’ গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী। 

তিনি বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত অনুভবের কাব্য নয়; সময়েরও দলিল। পাঠক যখন কবিতাগুলোর ভেতর দিয়ে হেঁটে যাবেন, হয়তো কোথাও নিজেরই না-বলা কথাগুলো খুঁজে পাবেন। কোনো পঙক্তি হয়তো তার হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা নীরব ব্যথাকে শব্দের সমাহারে প্রকাশ করে দেবে।’ 

বইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়েও পাওয়া যাবে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত