বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
মিররবাংলা

তাজুলকে সরিয়ে আমিনুল

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তাজুলকে সরিয়ে আমিনুল
তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের পরে বেলা ২টার দিকে ট্রাইব্যুনালে প্রবেশ করেন আমিনুল ইসলাম। তিনি সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। তখন চিফ প্রসিকিউটরের চেয়ারে বসে ছিলেন তাজুল ইসলাম। তার সামনের চেয়ারে বসেন আমিনুল ইসলাম। পরে ফুল দিয়ে তাজুল ইসলামকে শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম। নতুন ও বিদায়ী চিফ প্রসিকিউটর প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের চেয়ারে বসিয়ে দেন তাজুল ইসলাম।

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তাজুলকে সরিয়ে আমিনুল

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত