শনিবার, ০২ মে ২০২৬
শনিবার, ০২ মে ২০২৬
মিররবাংলা

খালেদার জন্য ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫

খালেদার জন্য ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার জন্য দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। 

আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়াকে রোববার রাতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গেলে চিকিৎসকের পরামর্শে সেখানেই অবস্থান করছেন। শারীরিক নানা জটিলতা দেখা দিলে চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া এর আগে ১৫ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন একদিন হাসপাতালে থেকে তিনি স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করেন। তিনি বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

হাসপাতালে ভর্তির দুদিন আগে  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ শরীরেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

বিষয় : খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ০২ মে ২০২৬

খালেদার জন্য ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। 

আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়াকে রোববার রাতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গেলে চিকিৎসকের পরামর্শে সেখানেই অবস্থান করছেন। শারীরিক নানা জটিলতা দেখা দিলে চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া এর আগে ১৫ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন একদিন হাসপাতালে থেকে তিনি স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করেন। তিনি বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

হাসপাতালে ভর্তির দুদিন আগে  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ শরীরেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত