বুধবার, ১৩ মে ২০২৬
বুধবার, ১৩ মে ২০২৬
মিররবাংলা

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৩ মে ২০২৬

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

কার্যত অচল হয়ে পড়া পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পর অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। 

আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। ফারইস্ট ফাইন্যান্সে এ হার ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সে ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ে প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯৯ দশমিক ৪৪ শতাংশ। 

বিষয় : বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১৩ মে ২০২৬

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

কার্যত অচল হয়ে পড়া পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পর অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। 

আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। ফারইস্ট ফাইন্যান্সে এ হার ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সে ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ে প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯৯ দশমিক ৪৪ শতাংশ। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত