বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মিররবাংলা

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বার্তাটি প্রচার করে। 

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।' 

 'প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।' 

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী ঈদ ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বার্তাটি প্রচার করে। 

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।' 

 'প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।' 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত