বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মিররবাংলা

রাষ্ট্রপতিও যাচ্ছেন জাতীয় ঈদগাহে

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২০ মার্চ ২০২৬

রাষ্ট্রপতিও যাচ্ছেন জাতীয় ঈদগাহে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।  

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। 

ইউনূস সরকারের মেয়াদকালে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে নামাজ আদায় করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সে মোতাবেক দীর্ঘদিন পর রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ে যাচ্ছেন। 

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ এবং অন্যান্য সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন। 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নামাজে অংশ নেবেন। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন। 

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঈদ জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। 

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির কারণে নামাজের মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয় : রাষ্ট্রপতি ঈদ মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতিও যাচ্ছেন জাতীয় ঈদগাহে

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।  

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। 

ইউনূস সরকারের মেয়াদকালে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে নামাজ আদায় করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সে মোতাবেক দীর্ঘদিন পর রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ে যাচ্ছেন। 

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ এবং অন্যান্য সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন। 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নামাজে অংশ নেবেন। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন। 

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঈদ জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। 

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির কারণে নামাজের মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত