শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
মিররবাংলা

তারেক যখন নাহিদের বাসায়

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

তারেক যখন নাহিদের বাসায়
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান।। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন-পরবর্তী এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক রাজনীতির সূচনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে তারেক রহমান এ সাক্ষাৎ করেন।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতারা।

তারেক রহমান বাসার সামনে পৌঁছালে এগিয়ে এসে অভ্যর্থনা জানান নাহিদ। তখন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের সঙ্গে বাসাটিতে উপস্থিত শিশু-কিশোররা কুশল বিনিময় করে এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এনসিপির পক্ষ থেকে তারেক রহমানকে শাপলা কুড়ি উপহার দেন নাহিদ ইসলাম।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিষয় : বিএনপি এনসিপি তারেক রহমান নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ১৪ মার্চ ২০২৬

তারেক যখন নাহিদের বাসায়

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন-পরবর্তী এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক রাজনীতির সূচনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে তারেক রহমান এ সাক্ষাৎ করেন।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতারা।

তারেক রহমান বাসার সামনে পৌঁছালে এগিয়ে এসে অভ্যর্থনা জানান নাহিদ। তখন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের সঙ্গে বাসাটিতে উপস্থিত শিশু-কিশোররা কুশল বিনিময় করে এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এনসিপির পক্ষ থেকে তারেক রহমানকে শাপলা কুড়ি উপহার দেন নাহিদ ইসলাম।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত