বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশের কিছু নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তা জোরালো নয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।
ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা। বেলা সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষের পর কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে সাতটায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল।
বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
ভোটের পরিবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বলেছেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী বলেছে, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা, নারীদের হেনস্তা করার চেষ্টা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে। দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন