রোববার, ১৫ মার্চ ২০২৬
রোববার, ১৫ মার্চ ২০২৬
মিররবাংলা

নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদনটি করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা সাংবাদিকদের রিট দায়ের এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচনি আইনের পরিপন্থী।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার এবং অভিযুক্ত প্রার্থী মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। 

আইনজীবী মজনু মোল্যা জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রার্থীরা হলেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, জাতীয় পার্টির শামীম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

রোববার, ১৫ মার্চ ২০২৬

নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত