বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
মিররবাংলা

ঢাকার পথে তারেক জিয়া

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

ঢাকার পথে তারেক জিয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনের শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

 পরিবার সদস্যদের নিয়ে তিনি বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বুধবার তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। পথিমধ্যে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফুটে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি। এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন, যে বাড়িটি তার থাকার জন্য প্রস্তুত করা হয়েছে। 

উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর তিনি ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা  রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান । এরপর লন্ডনেই নির্বাসিত জীবন যাপন করে আসছিলেন।

আপনার মতামত লিখুন

মিররবাংলা

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকার পথে তারেক জিয়া

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত