বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভা সূত্রে বিষয়টি জানা গেছে।
সভাশেষে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ২০২৭ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আর ২০২৮ পর্যন্ত মেয়াদ বেড়েছে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে লিটনের। এছাড়া ওয়ানডে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। যদিও টাইগারদের শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত সে বিশ্বকাপে যেতে দেয়নি ইউনূস সরকার। সবকিছু স্বাভাবিক থাকলে পরের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন।
এদিকে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর। তিনি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন