শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

সমুদ্রে হারালেন রাহুল

মিরর ডেস্ক
মিরর ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬

সমুদ্রে হারালেন রাহুল
ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। ছবি: সংগৃহীত

শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। 

রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারি সৈকতে ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। 

সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে আনন্দবাজার পত্রিকা রাহুল অরুণোদয়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। 

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল মারা গেছেন। তিনি দিঘার তালসারি সৈকতে রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। 

দৃশ্যের দরকারে রাহুল সৈকত থেকে পানিতে নামেন। তখন সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন। 

চোরাবালিতে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা সহশিল্পীদের।

নতুন এ ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রবিবার সকালে ধারাবাহিকের সবাই দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। মর্মান্তিক ঘটনাটি শুটিং প্যাকআপের পরে ঘটেছে। সেখানে জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। 

ভাস্কর আরও জানান, তারা শুটিং প্যাকআপ করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। 

টলিউড আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, ‘শুটিং শেষ হওয়ার পরে রাহুল সৈকত থেকে সমুদ্রে নামেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন- রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়।’ 

সিনেমায় আসার আগে ছোট পর্দায় নিজের মাটি শক্ত করেছিলেন রাহুল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’-তে আদিত্যর চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। 

‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে রাহুল-প্রিয়াঙ্কা

২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে তার অভিনয় রাতারাতি সুপারস্টারের তকমা এনে দেয় তাকে। আর এই সময় সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পেয়েছিল। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। তাদের কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালে সমস্ত তিক্ততা ভুলে তারা ফের নতুন করে সংসার শুরু করেন। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ বেশিদিন স্থায়ী যেন হল না। 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর এক নাট্য পরিবারে জন্ম রাহুলের। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর হাত ধরে মাত্র তিন বছর বয়সে ‘রাজদর্শন’ নাটকে প্রথম মঞ্চে পা রাখেন তিনি। এরপর দীর্ঘ কেরিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি স্টেজ শো করেছেন রাহুল। 

‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়াও ‘জ্যাকপট’, ‘লভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’, ‘পতি পরমেশ্বর’-এর মতো একাধিক ছবিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

বিষয় : অভিনেতা রাহুল অরুণোদয় ভারতীয়

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সমুদ্রে হারালেন রাহুল

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত