শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মিররবাংলা

সেতু ভেঙে মৃত্যু ৪ শিশুর

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২১ মার্চ ২০২৬

সেতু ভেঙে মৃত্যু ৪ শিশুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। 

ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহায়তা নিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে। আহত কয়েকজনকে উদ্ধারের পর দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ঈদের দিন দুপুর থেকে ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপের কারণে বিকেলে ভেঙে যায় সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যান অনেকে। সাঁতরে তীরে ওঠেন কেউ কেউ। দুর্ঘটনার পর নিখোঁজ হয় পাঁচ শিশু। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।  শান্তি নামের এক শিশু হাসপাতালে ভর্তি। 

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, চার শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, তা স্বজনদের কাছে হস্তান্তরের কাজ চলছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ চলছে। 

বিষয় : মৃত্যু সেতু শিশু দেওয়ানগঞ্জ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সেতু ভেঙে মৃত্যু ৪ শিশুর

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। 

ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। 

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহায়তা নিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে। আহত কয়েকজনকে উদ্ধারের পর দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ঈদের দিন দুপুর থেকে ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপের কারণে বিকেলে ভেঙে যায় সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যান অনেকে। সাঁতরে তীরে ওঠেন কেউ কেউ। দুর্ঘটনার পর নিখোঁজ হয় পাঁচ শিশু। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।  শান্তি নামের এক শিশু হাসপাতালে ভর্তি। 

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, চার শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, তা স্বজনদের কাছে হস্তান্তরের কাজ চলছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ চলছে। 

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত