অপরাধ বিষয়ক সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ–এর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’ প্রকাশ পেয়েছে অমর একুশে বইমেলায়।
শুক্রবার মেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।
কিশোরদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত বইটির বিষয়ে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অনেক বেশি। এই বইয়ে কিশোরদের সংশয়, স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ ধরনের বই কিশোরদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর প্রকাশনী।
প্রকাশক মাশফিক তন্ময় বলেন, কিশোরদের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্পের বই খুব প্রয়োজন। ‘গোপন স্বপ্নের খোঁজে’ সেই চাহিদা পূরণ করবে এবং তরুণ পাঠকদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
লেখক এম এম বাদশাহ বলেন, বইটির প্রতিটি গল্পে কিশোরদের জীবনের বাস্তবতা, তাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের সাহসিকতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক পলাশ মাহাবুব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম হাসান রুবেল, এফ এম বায়জিদ, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, , ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশু শিল্পী প্রত্যয়, শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানম প্রমুখ।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন