শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
মিররবাংলা

ঈদুল ফিতর শনিবার

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬

ঈদুল ফিতর শনিবার
প্রতীকী ছবি

দেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। 

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ করা হবে। 

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার রমজানের শেষ দিন হবে এবং পরদিন শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। 

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ)। সভায় সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের আগে সৌদি আরবে চাঁদ দেখা যায়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিষয় : চাঁদ ঈদুল ফিতর সৌদি আরব

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঈদুল ফিতর শনিবার

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

দেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। 

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ করা হবে। 

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার রমজানের শেষ দিন হবে এবং পরদিন শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। 

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ)। সভায় সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের আগে সৌদি আরবে চাঁদ দেখা যায়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত