বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি ঘটেনি।
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালটিতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। নেতৃবৃন্দ মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ মার্চ) যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ নিয়ে সেভাবেই প্রস্তুতি চলছে।
বিষয় : বিএনপি মির্জা আব্বাস অসুস্থ সিঙ্গাপুর

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন