ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পল্টন থানা পুলিশের সদস্যরা। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খানবলেন, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, 'অধ্যাপক জামাল উদ্দীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। নিষিদ্ধঘোষিত সেই কার্যক্রমের অপরাধেই তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।'
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। পরে তিনি ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দেন। সেই কর্মসূচির শুরুতে জিরো পয়েন্টের কাছে থেকে পুলিশ তাকে আটক করে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন