সংবিধান সুরক্ষার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম।
গণতান্ত্রিক ধারায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। সংসদীয় রীতি-রেওয়াজ অনুসারে এতে প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি সংসদে ভাষণও দেবেন।
অধিবেশন সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।
আজকের পর ১৫ মার্চ আবার অধিবেশন বসে এরপর বিরতি হতে পারে বলে জানান তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত ৬৮ আসন পেয়ে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই ১৭ ফেব্রুয়ারি বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করে। যা জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকারের অনুমোদনের মধ্যদিয়ে কার্যকর হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকায় ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। প্রায় শতকোটি টাকা ব্যয়ে সেসব মেরামতের কাজ অব্যাহত রেখেছে গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয়। অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন