শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মিররবাংলা

আগে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায় জামায়াত

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১১ মার্চ ২০২৬

আগে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায় জামায়াত
মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নিয়োগের আগে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'সংসদীয় দলের বৈঠক চলছে। অধিবেশন শুরু হলে বিভিন্ন পর্বে আমাদের ১১ দলীয় সংসদ সদস্যরা কীভাবে কী ভূমিকা পালন করবেন, অনেক ইস্যু আছে, বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে।'

ডেপুটি স্পিকার চূড়ান্ত করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'এটা জুলাই চার্টারের সঙ্গে জড়িত। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন।'

'এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এভাবে আমরা ডেপুটি স্পিকার নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।'

বিষয় : জামায়াত জামায়াতে ইসলামী জুলাই সনদ ডেপুটি স্পিকার

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আগে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায় জামায়াত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নিয়োগের আগে 'জুলাই সনদ' বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, 'সংসদীয় দলের বৈঠক চলছে। অধিবেশন শুরু হলে বিভিন্ন পর্বে আমাদের ১১ দলীয় সংসদ সদস্যরা কীভাবে কী ভূমিকা পালন করবেন, অনেক ইস্যু আছে, বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে।'

ডেপুটি স্পিকার চূড়ান্ত করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'এটা জুলাই চার্টারের সঙ্গে জড়িত। অধিবেশন শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন।'

'এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এভাবে আমরা ডেপুটি স্পিকার নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।'

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত