সোমবার, ০৯ মার্চ ২০২৬
সোমবার, ০৯ মার্চ ২০২৬
মিররবাংলা

বিদ্যুৎ সাশ্রয়ে ছুটি বিশ্ববিদ্যালয়ে

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে ছুটি বিশ্ববিদ্যালয়ে
প্রতীকী ছবি

বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে শুরু এই ছুটি পবিত্র ঈদুল ফিতরেরর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী কার্যকর থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক আদেশে একথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আদেশে ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সেগুলো হলো—

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে; বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জার বা আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে; অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে; কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে হবে; করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না; পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে হবে; অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল যন্ত্র বন্ধ রাখতে হবে; যেকোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার করতে হবে; সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে; জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

বিষয় : বিদ্যুৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা ইউজিসি

আপনার মতামত লিখুন

মিররবাংলা

সোমবার, ০৯ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে ছুটি বিশ্ববিদ্যালয়ে

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে শুরু এই ছুটি পবিত্র ঈদুল ফিতরেরর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী কার্যকর থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক আদেশে একথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আদেশে ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সেগুলো হলো—

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে; বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জার বা আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে; অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে; কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে হবে; করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না; পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে হবে; অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল যন্ত্র বন্ধ রাখতে হবে; যেকোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার করতে হবে; সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে; জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত