সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সামাজিক মাধ্যমে এখন ভাইরাল তার বক্তব্য।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার আগে তিনি শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দেওয়া রাষ্ট্রপতির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যেখানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেন তিনি। অতীতে সব সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করতেন তিনি। রাষ্ট্রপতির হঠাৎ এ পরিবর্তন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চলছে নানামুখী বিশ্লেষণ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রাষ্ট্রীয় আয়োজনে বক্তব্য দিতে দেখা যায়নি।
দীর্ঘ আঠারো মাস অন্তর্বর্তী সরকারের শাসনকাল অতিবাহিত হয়েছে। তবে এই পুরো সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও তাকে কোনও ধরনের রাষ্ট্রীয় আয়োজনে বক্তব্য দিতে দেখা যায়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি কিছুটা সরব হয়েছেন এবং প্রকাশ্যে আসছেন।
নতুন সরকার শপথ নেওয়ার পর শুক্রবার প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন তিনি। আর সেখানেই ধরা পড়েছে তার বক্তব্য শেষের পরিবর্তন। সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বরাবরই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করতেন। অন্যদিকে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বলা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ দিয়ে বক্তব্য শেষ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন