বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
মিরর বাংলা

আইভীর 'কারামুক্তি' পেছাল

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আইভীর 'কারামুক্তি' পেছাল
ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

সদ্য জামিন পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় 'শ্যোন অ্যারেস্ট' দেখিয়েছে পুলিশ। সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনের পর দ্রুতই আইভী কারাগার থেকে মুক্তি পাচ্ছেন- এমন গুঞ্জন চলছিল। পুলিশের 'শ্যোন অ্যারেস্ট' কৌশলে তা বাস্তব হয়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সেলিনা হায়াৎ আইভীকে একটি মামলায়  শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইভী বর্তমানে কারাগারে রয়েছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার ঘটনায় ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাংরোড এলাকায় ডাচ বাংলা ব্যাংকের নিচে আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। মামলাগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া।

প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত বছর নভেম্বর মাসে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জামিন পেলে নতুন নতুন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর ফলে তার কারামুক্তি বিলম্বিত হচ্ছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। সর্বশেষ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি প্রথমবার ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি করপোরেশন গঠিত হলে প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ২০১৬ ও ২০২২ সালেও বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বিষয় : জামিন সেলিনা হায়াৎ আইভী শ্যোন অ্যারেস্ট

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

আইভীর 'কারামুক্তি' পেছাল

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত