রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন ‘বন্ধু’ সিয়ম হোসেন ইমন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসামি সিয়মকে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মতিউর রহমান।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
হাজারীবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।
স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে গত ২৫ ফেব্রুয়ারি রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে বিন্তিকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন পরদিন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ আসামির পরিচয় নিশ্চিত হয়। বৃহস্পতিবার সকালেই সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়ম হোসেন ইমন হত্যার দায় স্বীকার করে দাবি করেন, শাহরিয়ার শারমিন বিন্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সন্দেহ নিয়ে তর্কের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ সিয়মের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই করছে।

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন