শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মিরর বাংলা

সেনাবাহিনীতে রদবদল অব্যাহত

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনীতে রদবদল অব্যাহত

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরেক দফা রদবদল হয়েছে। গত এক সপ্তাহে এ নিয়ে তিন দফায় গুরুত্বপূর্ন পদায়ন করা হলো।

সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। আর লেফটেন্যান্ট জেনারেল ফায়েজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে এনডিসি’র কমান্ড্যান্ট করা হয়েছে।

সেনা সদর দপ্তর সূত্রে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  জানা গেছে, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুট্যান্ট জেনারেল পদ থেকে এমআইএসটি’র কমান্ড্যান্ট করা হয়েছে।

নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসাবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর   রহমান।

এর আগে ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়। তখন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এছাড়া মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীরকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

ডিজিএফআই-এর নতুন প্রধান করা হয় সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই প্রধান করা হয়।

রোববার দুপুরে সেনাসদর থেকে এসব বদলির আদেশ জারির পরদিন ২৩  সেনাবাহিনীর আরও দুটি শীর্ষ পর্যায়ের পদে পদোন্নতি ও রদবদল হয়। ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদউল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়। এছাড়া ওভারসিজ অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।

১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল করা হচ্ছে।

বিষয় : সেনাবাহিনী পদায়ন রদবদল

আপনার মতামত লিখুন

মিরর বাংলা

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনীতে রদবদল অব্যাহত

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিরর বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত