শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
মিররবাংলা

মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভার শপথ মঙ্গলবার
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে। দেড় বছর পর অবশেষে দায়িত্ব নিতে যাচ্ছে নির্বাচিত সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে  মঙ্গলবার বিকেলে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে একই স্থানে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অতীতে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন সংসদ সদস্যদের।

ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের ফলাফলসহ গেজেট প্রকাশ হয়েছে পরদিন রাতে। জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিয়েছে। আর রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী এবার বঙ্গভবন নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর দেড় বছর পর সংসদ কার্যকর হচ্ছে। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট জারি করেছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি। সেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।

ঘোষিত ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে ১১ দলীয় জোটের নেতৃত্ব দেওয়া জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। তাদের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। ফলাফল অনুযায়ী দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

বিষয় : বিএনপি মন্ত্রিসভা সংসদ শপথ

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ১৪ মার্চ ২০২৬

মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত