শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
মিররবাংলা

ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ভোটের ফলাফল প্রশাসনকে ব্যবহার করে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম এ নেতা ভোটে ‘পরিকল্পিত কারচুপি’ হয়েছে বলে মনে করেন।

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের বিশেষ সভায় অংশ নেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সভার পর সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট নিয়ে নানা অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, ‘একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে বিশেষ করে- মামুনুল হকের আসন, জামাত সেক্রেটারি গোলাম পরোয়ারের আসন, ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

‘যে প্ল্যানের কথা আমরা শুনেছি, সে প্ল্যানের একটা বাস্তবায়ন হবে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ নির্বাচন করেছে, এখন সে ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।’

ভোটে বিজয়ী দল বিএনপির নাম উল্লেখ না করে নাহিদ বলেন, ‘নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বিদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি, এলাকাছাড়া করা হচ্ছে। তাদের কাছে এদেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।’

বিষয় : ভোট এনসিপি নাহিদ ইসলাম কারচুপি

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শনিবার, ০৭ মার্চ ২০২৬

ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোটের ফলাফল প্রশাসনকে ব্যবহার করে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম এ নেতা ভোটে ‘পরিকল্পিত কারচুপি’ হয়েছে বলে মনে করেন।

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের বিশেষ সভায় অংশ নেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সভার পর সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট নিয়ে নানা অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, ‘একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে বিশেষ করে- মামুনুল হকের আসন, জামাত সেক্রেটারি গোলাম পরোয়ারের আসন, ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

‘যে প্ল্যানের কথা আমরা শুনেছি, সে প্ল্যানের একটা বাস্তবায়ন হবে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ নির্বাচন করেছে, এখন সে ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।’

ভোটে বিজয়ী দল বিএনপির নাম উল্লেখ না করে নাহিদ বলেন, ‘নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বিদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি, এলাকাছাড়া করা হচ্ছে। তাদের কাছে এদেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।’

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত