শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মিররবাংলা

ফ্ল্যাটের চাবি পেল হাদির পরিবার

মিরর রিপোর্ট
মিরর রিপোর্ট
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফ্ল্যাটের চাবি পেল হাদির পরিবার
যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবার। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবার বুঝে পেয়েছে সরকার প্রতিশ্রুত ফ্ল্যাটের দলিল ও চাবি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যেগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্ল্যাটের দলিল হস্তান্তরের সময় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারনার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

বিষয় : ইনকিলাব মঞ্চ ওসমান হাদি ফ্ল্যাট প্রধান উপদেষ্টা

আপনার মতামত লিখুন

মিররবাংলা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ফ্ল্যাটের চাবি পেল হাদির পরিবার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবার বুঝে পেয়েছে সরকার প্রতিশ্রুত ফ্ল্যাটের দলিল ও চাবি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যেগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্ল্যাটের দলিল হস্তান্তরের সময় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারনার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

মিররবাংলা

সম্পাদক ও প্রকাশক- মাসুদুল আলম তুষার
কপিরাইট © ২০২৬ মিররবাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত