গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার ফের হাজির করা হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত একটি সবুজ প্রিজন ভ্যানে বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। সেনা কর্মকর্তাদের হাজিরা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, বিজিবি ও র্যাবের পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে ট্রাইব্যুনাল–সংলগ্ন হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি চলছে।
আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ১০ সেনা কর্মকর্তা। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার সাত আসামি পলাতক।

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন